এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও কর্মের ওপর আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. গোলাম রাব্বানী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে মহানবীর (সা.) সুমহান জীবনাদর্শ নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান এবং মুফতি মাওলানা মো. আব্দুল হাকিম।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণের আহ্বান জানিয়ে এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মে ১২, ২০২৫
ফেব্রু ১৬, ২০২৬
এপ্রিল ৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।