এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি—নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, জামায়াত নেতা মোস্তফা ইবনে আব্বাস এবং রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ।
আয়োজকরা জানান, রোববার থেকে শুরু হয়ে এই ভূমি মেলা চলবে মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত। মেলায় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে স্থাপিত সেবা স্টলগুলো থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সরাসরি প্রদান করা হবে।
সেপ্টেম্বর ৩০, ২০২৫
অক্টোবর ১১, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।