এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আরও ৮ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৪ মে) রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২৫ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আখাউড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ১০টার দিকে পৌরসভার দেবগ্রাম মুন্সিবাড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. মাইন উদ্দিন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও আটজনকে আটক করা হয়। তারা হলেন: সম্রাট মিয়া, রুহুল আমিন, আনু বেগম, মো. জয়নাল ভুইয়া, কালাম মিয়া, মো. ফোরকান মিয়া ও মোতালেব মিয়া।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, "মাদক ও অপরাধ দমনে আমাদের বিশেষ অভিযান চলমান থাকবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।