এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। তিনি তার বক্তব্যে বলেন, "আত্রাই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রাখতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।" তিনি মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
আসন্ন উৎসব-পার্বণ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে তিনি বলেন, "উৎসব-পার্বণে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে এবং প্রশাসনকে সহযোগিতা করতে আহ্বান জানাচ্ছি।" তিনি আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আত্রাইকে একটি শান্ত ও নিরাপদ উপজেলা হিসেবে বজায় রাখতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মনসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রাং।
এছাড়াও, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিমুদ্দীন, আফজাল হোসেন, মঞ্জরুল আলম, এবং মামনুর রশিদ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, এবং ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানু ১১, ২০২৬
ফেব্রু ২২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।