নওগাঁ-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
২৮ ডিসেম্বর, ২০২৫ ৬:৩৯ পিএম
শেয়ার করুন:
নওগাঁ-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসন থেকে প্রতিদ্বন্দিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমাদানের সময় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সহ-সভাপতি মখলেছুর রহমান বাবু ও একেএম জাকির হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল। এছাড়া উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় প্রার্থীর সাথে ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।