এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শুক্রবার (২১ নভেম্বর) সকালে শেষ হওয়া টানা রাতভর অভিযানে নওগাঁয় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী রেঞ্জ পুলিশের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নওগাঁর পোরশা, নিয়ামতপুর ও সদর উপজেলায় একযোগে অনুষ্ঠিত এই অভিযানে অংশ নেয় শতাধিক পুলিশ সদস্য। রাজশাহী রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে দুটি বিশেষ দল গঠন করে অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, চোর-ডাকাত, মাদক কারবারি, অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক আসামিদের ধরতে রাতভর বাড়ি-বাড়ি তল্লাশি, সড়কপথে চেকপোস্ট ও অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি করা হয়। এসময় পোরশায় ১৪ জন, নিয়ামতপুরে ৯ জন এবং সদর থানা এলাকায় ২ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ৮ জন চিহ্নিত ডাকাত ও কয়েকজন মাদক ব্যবসায়ী। অভিযান চলাকালে দেশীয় অস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে। এসব মামলার আসামি ও মাদক ব্যবসায়ীদের ধরতেই আমাদের বিশেষ নজরদারি। অপারেশন ফার্স্ট লাইট এখনো চলছে, গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে।’
নিয়ামতপুর থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘রাতভর ও ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। কয়েকজন পলাতক আসামি ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জনগণের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।’
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সারোয়ার বলেন, ‘সাম্প্রতিক চুরি-ডাকাতির ঘটনা ও নির্বাচনের আগে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আনা হবে। প্রয়োজন হলে আরও অভিযান চলবে।’
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।