এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে আজ মুখর হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকেই ভোট দিতে এফডিসিতে হাজির হচ্ছেন চলচ্চিত্রের প্রবীণ ও নবীন তারকারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এফডিসি প্রাঙ্গণে তারকাদের উপস্থিতি বাড়ছে এবং পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
ইতোমধ্যে ভোট দিতে এসেছেন বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগম, কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ, অভিনেতা আবুল হায়াত এবং চিত্রনায়ক রুবেল। অন্যদিকে তরুণ প্রজন্মের শিল্পীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিসহ নতুন প্রজন্মের বেশ কয়েকজন শিল্পী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পাশাপাশি সহশিল্পীদের সঙ্গে কুশল বিনিময় ও আড্ডায় মেতে উঠেছেন অনেকে। প্রিয় তারকাদের একনজর দেখতে ভোটকেন্দ্রের আশপাশে ভিড় জমিয়েছেন সাধারণ ভক্তরাও।
আজ সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ কোনো বিরতি ছাড়াই চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের বিপরীতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এফডিসিতে নিয়োজিত রয়েছেন।
জুন ২৫, ২০২৬
জুন ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।