এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে এই সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি। ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে বিজয়ী করার লক্ষ্যে এই জনসভার ডাক দেওয়া হয়।
৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, দেশ ও জনগণের কল্যাণে ধানের শীষের বিকল্প নেই। আমরা একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা করি। আত্রাই-রাণীনগরের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে এবং ধানের শীষ-এর বিজয় নিশ্চিত করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে এমপি পদপ্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, আমি এই এলাকার সন্তান হিসেবে আপনাদের সেবা করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে আত্রাই-রাণীনগরকে একটি আধুনিক ও কর্মসংস্থানমুখী জনপদ হিসেবে গড়ে তোলা। আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট ধানের শীষ দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি এই অঞ্চলের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে মো. আকরাম হোসেন সরদার বলেন, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা আজ উজ্জীবিত। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং জনগণের স্বতঃস্ফূর্ত সাড়াও পাচ্ছি। ইনশাআল্লাহ, ব্যালটের মাধ্যমে আমরা আমাদের যোগ্য প্রার্থীকে বিজয়ী করে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করব।
এছাড়াও বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ও মো. কামরুল হাসান সাগর, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. রেজাউন নবী তালুকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, শ্রী অরুণ কুমার সাহাসহ জনসভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। বক্তারা ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
মার্চ ২৪, ২০২৪
ফেব্রু ১৮, ২০২৫
জুলাই ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুমিল্লা | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
পিরোজপুর | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
নওগাঁ | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।