এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে তুহিন শেখ (১৪) নামের এক নির্মাণ শ্রমিক কিশোরের অর্ধগলিত মরদেহ। শনিবার (৩ মে) রাতে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চর ভাটপাড়া গ্রামের আজিবর মেম্বারের আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রোববার সকালে তা ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত তুহিন শেখ ওই গ্রামের আরব আলী শেখের ছেলে। পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে শহিদ মোল্যার বাড়িতে কাজের উদ্দেশ্যে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। পরে জানা যায়, শ্রমিক দিবস উপলক্ষে সেদিন কাজ বন্ধ ছিল। সন্ধ্যার পর থেকে ছেলেকে খুঁজতে থাকে পরিবার। স্থানীয় এক ব্যক্তি দাবি করেন, দুপুরে মাঠ থেকে ফেরার পথে তিনি তুহিনকে আজিবর মেম্বারের আখক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন।
এই তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তুহিনের বাবা আরব আলী শেখ আখক্ষেতে খোঁজ নিতে যান। সেখানে পৌঁছেই তিনি গন্ধ টের পান এবং খোঁজাখুঁজির একপর্যায়ে একটি ছোট ঝোপের কাছে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ জানান, মরদেহের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।