থানচিতে ৩৩০ জুম চাষীকে আউশ ধানসহ কৃষি উপকরণ বিতরণ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবান
৪ মে, ২০২৫ ৩:৩৪ পিএম
শেয়ার করুন:
থানচিতে ৩৩০ জুম চাষীকে আউশ ধানসহ কৃষি উপকরণ বিতরণ

বান্দরবানের থানচি উপজেলায় হতদরিদ্র ও অসহায় জুম চাষীদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে আউশ ধানসহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের ৩৩০টি কৃষক পরিবার এই সহায়তা পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ ও খরিপ-২ মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে এবং কৃষকদের আগ্রহ জাগাতে এই উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রোববার (৪ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ দপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্তসহ অন্যান্য কর্মকর্তারা।

কৃষি বিভাগ জানায়, ২৫০ জন জুম চাষী কৃষককে আউশ ধান চাষের জন্য প্রত্যেককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া, আরও ৮০ জন কৃষককে পাহাড়ি অঞ্চলের উপযোগী তিল চাষের জন্য ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এই প্রণোদনার মাধ্যমে পাহাড়ি অঞ্চলের খাদ্য নিরাপত্তা ও কৃষির স্থায়িত্বে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।