এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার মার্কেটিং চ্যালেঞ্জ ও সমাধান বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩১ মার্চ সকালের স্থানীয় মেঘবর্তী রিসোর্টের হল রুমে স্বেচ্ছা সেবী সংগঠন কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পি.এই.পি–৩ প্রকল্প এর আয়োজন করেন।
কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পি.এই.পি–৩ প্রকল্পের থানচি উপজেলা মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজের সঞ্চালনায়, বান্দরবান জেলার জুনিয়র প্রোগ্রাম অফিসার উসিংনু মারমার সভাপতিত্বে সভা পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মংচপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, থানচি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, বিএনকেএস প্রোগ্রাম ফোকাল উবাথোয়াই মারমা, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) প্রশিক্ষণ কর্মকর্তা উচাইসিং মারমা, কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পি.এই.পি–৩ প্রকল্পের উপজেলা মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্থানীয়ভাবে উদপাদিত কৃষিপণ্যের গুনগতমান বজায় রেখে বাজারজাতকরণে বিদ্যমান সমস্যা- সমাধান, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, পরিবহন সংকট, সংরক্ষণ ব্যবস্থা ও বাজার সংযোগ বৃদ্ধির,প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের অ্যাডভোকেসি সভা স্থানীয় কৃষকদের বাজার সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় স্থানীয় কৃষক, বাজার পরিচালনা কমিটি, উন্নয়ন সংস্থা প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
আগস্ট ৫, ২০২৫
জানু ৫, ২০২৬
ফেব্রু ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।