এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ইউছুফ আলী খোন্দকার বাড়ির বাসিন্দা আবুল হোসেনের বড় ছেলে বাবু (২২) বর্তমানে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন। হঠাৎ করেই তার শরীরে এই মরণব্যাধি ধরা পড়ে, যা পরিবারটির জন্য নেমে এসেছে চরম দুর্দশা।
স্থানীয়দের ভাষ্যমতে, বাবু একজন ভদ্র, হাসিখুশি স্বভাবের ছেলে। চৌমুহনী বাজারে মসজিদ মার্কেটে একটি চাকরি করতো। সে পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলো। কিন্তু অল্প বয়সেই ব্লাড ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন রয়েছে ঢাকার সিরাজ-খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালে ৪র্থ তলা, ১৫নং কেবিনে।
চিকিৎসকদের মতে, বাবুর সুস্থতার জন্য দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন, যার জন্য আনুমানিক ১৫ লাখ টাকা দরকার। কিন্তু অসহায় পরিবারটির পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা সম্ভব নয়। বাবুর বাবা আবুল হোসেনের কোনো জায়গা বা সম্পদ নেই, যা বিক্রি করে চিকিৎসার খরচ বহন করবে।
এ অবস্থায় বাবুর পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, প্রবাসীসহ সকলের কাছে মানবিক সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন। তারা বলেন, সবার সামান্য সহযোগিতাই পারে আমাদের বাবুকে আগের মতো নতুন জীবন দিতে।
এলাকাবাসীও সবাইকে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং বাবুর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।