এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার খলিলপুর বাজারে অবৈধভাবে বোতলজাত করে পেট্রোল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে খলিলপুর বাজারের মেসার্স বিজয় টেলিকম এন্ড ইলেকট্রনিক নামীয় প্রতিষ্ঠানকে বোতলজাত করে অবৈধভাবে পেট্রোল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানের সময় প্রতিষ্ঠানটির মালিক পক্ষ তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে এবং ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার আশ্বাস প্রদান করে।
এ সময় একই বাজারের মেসার্স সুশান্ত কুমার সাহা স্টোর ও মেসার্স অসিত কুমার সাহা স্টোর-এ সংরক্ষিত ডিজেল জ্বালানি তেলের মজুদ যাচাই করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাগজপত্র পরীক্ষা করে সেগুলো বৈধ বলে নিশ্চিত হন।
অভিযানের অংশ হিসেবে খলিলপুর বাজারের বিভিন্ন দই ও মিষ্টির দোকানেও তদারকি করা হয়। এতে দেখা যায়, বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখনো বিএসটিআই অনুমোদিত লাইসেন্স গ্রহণ করেনি। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট দোকান মালিকদের আগামী ৭ দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
এছাড়া মোবাইল কোর্ট টিম বাজারে গ্যাস সিলিন্ডারের ওজন পরিমাপ করেও পরীক্ষা-নিরীক্ষা চালায়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।