এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় ইউএনও মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক প্রধান শিক্ষক ও নগরকান্দা প্রেসক্লাবের সদস্য মোঃ সাইয়াদুর রহমান বাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, দৈনিক খোলা চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহাবুব আহাদ, প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনসহ অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, প্রশাসনিক স্বচ্ছতা ও স্থানীয় বিভিন্ন অনিয়মের বিষয় গুরুত্ব পায়।
নবাগত ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, “উপজেলার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও উন্নত নগরকান্দা গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও জানান, জনগণের কল্যাণে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।