এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক চান্দুরা টু খিরাতলা, হাটখোলা,সিঙ্গারবিল হয়ে আখাউড়া যাওয়ার একমাত্র মেইন রোড বর্তমানে চরম অব্যবস্থাপনা ও দীর্ঘদিনের অবহেলার কারণে ভয়ংকর মরণফাঁদে রূপ নিয়েছে।
খানাখন্দ আর গর্তে ভরা এ সড়কটি এখন গর্ভবতী নারী, শিশু, শিক্ষার্থী ও রোগীদের কাছে এক আতঙ্কের নাম। প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন শত শত পথচারী ও যানবাহনের চালকরা।
প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার যানবাহন অসুস্থ রোগী অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে। এখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ ও চিকিৎসা কেন্দ্র। অথচ ভাঙাচোরা রাস্তার কারণে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না নিরাপদে।
গর্ভবতী নারী ও জরুরি রোগী পরিবহনে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে অব্যবস্থাপনার ফলে এখন এ সড়কটির নাম শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে খিরাতলা এবং হাটখোলা এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জানান, “বহুদিন ধরে রাস্তাটির অবস্থা বেহাল। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। আমরা চাই দ্রুত এই সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করা হোক।”
এ প্রসঙ্গে জানতে চাইলে সিঙ্গারবিল ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান,চান্দরা টু আখাউড়ার একমাত্র যাতায়াত রাস্তা কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেমন নোয়াগাঁও, খিরাতলা, হাটখোলা, সিঙ্গারবিল-সরক দীর্ঘদিন যাবত অবহেলিত, এতে করে প্রতিনিয়ত যানবাহন চলাচল করতে গিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে, স্কুল গামী কোমলমতি শিক্ষার্থীরা ও গর্ভবতী মা ও শিশু সহ রাস্তায় যাতায়াত করতে পারছেন না, আর আরো বলেন, আমরা এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে এ রাস্তাটি দ্রুত কর্মসংস্থানের দাবি জানান, অন্যদিকে এলাকাবাসীর দাবি, কথা নয়, তারা দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান। অন্যথায় তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
আগস্ট ২৪, ২০২৫
আগস্ট ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।