এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব, আল্লামা শায়েখ সাজিদুর রহমান এর সহধর্মিনী, ৩০মার্চ, সোমবার, রাত আনুমানিক তিনটার দিকে ঢাকাস্থ ‘সিকেডি হসপিটালে’ কিডনিজনিত অসুস্থতায় চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন।
আজ দুপুর ২ঘটিকায়, যুহর নামাজের পর, ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদরাসা প্রাঙ্গনে শায়েখ সাজিদুর রহমানের ইমামতির মাধ্যমে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এর প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ শোক প্রকাশ করেন।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, (ডিসি) শারমিন জাহান মরহুমার বাসভবনে উপস্থিত হয়ে তার পরিবারকে সমবেদনা জানান।
উক্ত জানাযায় উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি— মুফতি মুবারকুল্লাহ সাহেব, নায়েবে আমীর— মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, নায়েবে আমীর— মাওলানা নাজমুল হাসান কাসেমি, সিনিয়র যুগ্ম মহাসচিব— মাওলানা জুনাঈদ আল হাবিব, যুগ্ম মহাসচিব—মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, সাংগঠনিক সম্পাদক— মাওলানা বশিরুল্লাহ্, প্রচার সম্পাদক— মাওলানা কেফায়তুল্লাহ আজহারী, অর্থ সম্পাদক— মাওলানা মুনির কাসেমীসহ কেন্দ্রীয় হেফাজতের আরো অনেক নেতাকর্মী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা হেফাজতের সেক্রেটারি, মাওলানা আলী আজম কাসেমী, জেলা হেফাজতের সহ-সভাপতি, মাওলানা বোরহান উদ্দীন কাসেমী, সাংগঠনিক সম্পাদক— মাওলানা গাজী ইয়াকুব উসমানী, সমাজ কল্যাণ সম্পাদক— মাওলানা ইউসুফ ভূঁইয়া প্রমুখ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।