এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই গোষ্ঠির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ব্যাপক ককটেলের বিস্ফোরণ ও ১০/১২টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ ।
জানাযায়, সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিরাসার গ্রামের বাবুল মিয়ার বড় গোষ্ঠির আলামিন একই গ্রামের মিজান আনসারির সাহেব বাড়ি গোষ্ঠির মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরই জের ধরে আবার মঙ্গলবার সকাল থেকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি ককটেলের বিস্ফোরন ঘটায়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০/১২টি বাড়ি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের জেলা প্রধান নিউটন দাস জানান ভোর রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি । এসব বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।