এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর আগারগাঁওয়ে একটি নকল সার্টিফিকেট তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ শামসুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার (১ এপ্রিল)দুপুর ১২.৩০ থেকে রাজধানীর আগারগাঁও এবং পীরেরবাগে যৌথ অভিযান পরিচালনা করে ডিবি।ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে নকল সার্টিফিকেট তৈরির কারখানায় অভিযান চালানো হচ্ছে। অভিযানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল অবৈধ সার্টিফিকেট, মার্কশিট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, রাজধানীতে দীর্ঘদিন ধরে একটি চক্র নকল সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করে আসছিল। তেমন একটি চক্রের সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সেপ্টেম্বর ১, ২০২৫
ডিসেম্বর ২৮, ২০২৫
এপ্রিল ১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।