এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও বসতভিটা রক্ষার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী এবং কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আড়িয়াল খাঁ নদীর অব্যাহত ভাঙনে এলাকার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জিও ব্যাগ ফেলার মাধ্যমে নদীর তীর সংরক্ষণ ও ভাঙন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ও স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, বর্তমান উদ্যোগের ফলে নদীভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং এলাকার মানুষ স্বস্তি ফিরে পাবে
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।