এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে আশুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রম। বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দিনব্যাপী আশুলিয়ার ঘোষবাগ সামাজিক কনভেনশন হলে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে জামগড়া সেনা ক্যাম্প। এটি পরিচালিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ও ৮১ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে।
দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে সাভার সেনানিবাসের ছয়জন চিকিৎসক অংশ নেন। তাঁদের মধ্যে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক—চক্ষু, চর্ম, গাইনী ও মেডিসিন বিভাগের। তাঁরা প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ সজিবুল ইসলাম, মেজর মোঃ শোভন কবির, ক্যাপ্টেন মোহাম্মদ সোহাগসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
জামগড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, সাধারণ মানুষের কল্যাণেও নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতেই এই চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ সেনাবাহিনীর এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মধ্যে অনেকেই বলেন, “আমরা অনেক সময় টাকার অভাবে চিকিৎসা নিতে পারি না। আজ সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়িয়েছে—এটা সত্যিই প্রশংসনীয়।”
স্থানীয় বাসিন্দারাও সেনাবাহিনীর এমন মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
জুলাই ১১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।