এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থার (উসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উসাস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রবিউল আলম বাবুল এবং সঞ্চালনা করেন মহাসচিব আনোয়ার হোসেন বিশ্বাস। সভার শুরুতে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে, আগামী ডিসেম্বর-২০২৫ এ একটি যাত্রাপালা উৎসব আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উসাসের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু, উপদেষ্টা শামীম আহমেদ বাবু এবং অর্থ সম্পাদক নুরুজ্জামানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা।
উসাসের সভাপতি রবিউল আলম বাবুল বলেন, "খোকসার সাংস্কৃতিক অঙ্গনে উসাস একটি উজ্জ্বল নক্ষত্র। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে উসাস আবারও গতিশীল হয়ে উঠেছে। আমরা আশা করি, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং খোকসার সাংস্কৃতিক জগৎ আরও সমৃদ্ধ হবে।" তিনি কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের ঐক্য ও কার্যক্রম আরও গতিশীল হবে।
ফেব্রু ১৯, ২০২৫
মার্চ ৩, ২০২৬
সেপ্টেম্বর ১৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মুন্সীগঞ্জ | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।