এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
'জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ'—এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বান্দরবানের রোয়াংছড়িতেও উদযাপিত হতে যাচ্ছে 'ভূমিসেবা সপ্তাহ'। এ উপলক্ষে সোমবার (১৮ মে) উপজেলা ভূমি অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিস্তারিত তথ্য জানান সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ।
প্রেস ব্রিফিংয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, আগামী ১৯ মে ২০২৬ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা সপ্তাহ ও মেলার উদ্বোধন করবেন। এরই ধারাবাহিকতায় রোয়াংছড়ি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণেও সেবাগ্রহীতাদের জন্য মেলা ও বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হবে।
সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ আরও জানান, মেলা চলাকালীন ভূমি মালিকরা ভূমি উন্নয়ন কর (জমির খাজনা), নামজারি (মিউটেশন) সহ ভূমি সংক্রান্ত সকল সেবা অত্যন্ত সহজ ও দ্রুততার সাথে গ্রহণ করতে পারবেন।
এ সময় তিনি সকল ভূমি মালিকদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলেন, "যাদের ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা বকেয়া আছে, তাদেরকে আগামী ৩০ জুনের মধ্যে তা অবশ্যই পরিশোধ করতে হবে।" তিনি সতর্ক করে বলেন, ভূমি উন্নয়ন কর অপরিশোধিত থাকলে জমি বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর করা আইনত সম্ভব নয়। এছাড়া বকেয়া কর আদায়ে 'সরকারি দাবী আদায় আইন ১৯১৩' অনুযায়ী সার্টিফিকেট মামলা দায়ের এবং 'রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০' মোতাবেক সংশ্লিষ্ট জমি সরকারি খাস খতিয়ানভুক্ত করার বিধান রয়েছে।
তাই আইনি জটিলতা এড়াতে এবং ঝামেলামুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সকল ভূমি মালিককে মেলায় এসে দ্রুত বকেয়া কর পরিশোধ ও প্রয়োজনীয় সেবা গ্রহণের আহ্বান জানান তিনি।
অক্টোবর ৫, ২০২৫
আগস্ট ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।