জলঢাকায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা প্রতিনিধি, নীলফামারীঃ
২৯ জানুয়ারি, ২০২৬ ১১:০৪ পিএম
শেয়ার করুন:
জলঢাকায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে উপলক্ষে নীলফামারীর জলঢাকায় ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) জলঢাকা সরকারি কলেজ মিলনায়তনে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে এবং উপজেলা নির্বাচন অফিস আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায়

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার লুৎফুল কবীর সরকার, সহকারী নির্বাচন অফিসার সেকেন্দার আলী, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, সেনাবাহিনীর ক্যাপ্টেন রায়হান মোহাম্মদ শাহরিয়ার, থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম ও উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সহ ভোটগ্রহণে নিয়োজিত শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 

এ কর্মশালায় নির্বাচনকালীন দায়িত্ব পালন, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট ও নির্বাচন সামগ্রী ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতা, সততা ও পেশা দারিত্বের সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।