এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাঞ্চনপুর মোড়ে সিংগারবিল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী, তিতাস পাড়ের অহংকার, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টায় অনুষ্ঠিত এ সভায় সিংগারবিল ইউনিয়নের ২, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কেন্দ্রভিত্তিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন ইকতারের নেতৃত্বে ও সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মুতালেব মিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসন।
বিশেষ অতিথি,বিজয়নগর উপজেলা বর্তমান বিএনপির সদস্য সচিব শাহাআলম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের নেত্রী মোসা-ইফ্ফাত আরা নাজনীন, বিজয়নগর উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর,পত্তন ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী তাহমিনা বেগম।
সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেহান উদ্দিন ভুইঁয়া,সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজল মিয়া,বিজয়নগর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাইদ খোকন, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য মোঃ হেলাল উদ্দিন ভুইঁয়া,জেলা ছাত্র দলের সহ সভাপতি আবুতাহের ভুইঁয়া,বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব এমরানুর রেজা, সিংগারবিল বাজার কমিটির সাধারণ সম্পাদক, বিএনপির নেতা মোঃ মানিক মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন,সিংগারবিল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাছুম মিয়া, সিংগারবিল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ সজিব ভুইঁয়া,বিজয়নগর উপজেলা গণধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোঃ এমকে মামুন রানা, সিঙ্গারবিল ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোঃ আক্তার মুন্সি,মোঃ কাউসার মিয়া,রবিন মিয়া, আজিজুল হক,সহ সিংগারবিল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। নির্বাচন পর্যন্ত সকলকে সতর্ক ও সজাগ থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা জানান, ভোটগ্রহণের দিন ভোর ৭টা থেকে ভোট কার্যক্রম শুরু হবে। সে দিন নারী ও বয়স্ক ভোটারদের আগে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে পুরুষ ভোটারদের ভোট প্রদানে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে সর্বসম্মতিক্রমে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এপ্রিল ১৪, ২০২৫
অক্টোবর ২০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৯ জুন, ২০২৬
কুমিল্লা | ১৯ জুন, ২০২৬
ফরিদপুর | ১৯ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।