এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রদর্শনী ফুটবলে জয়লাভ করেছে আর্জেন্টিনা একাদশ একাদশ। অন্যদিকে বিজিত হয়েছে ব্রাজিল একাদশ । আলোচিত এই ম্যাচটি হয়েছে আজ শুক্রবার ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের
বাইতুল আমান সমাজ সেবা মাঠে । এই প্রতিযোগিতার আয়োজক ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু। এ খেলায় অংশগ্রহণকারী বেশিরভাগ খেলোয়াড় বয়স ছিল চল্লিশের উপরে।
সাধারণত চল্লিশ বছরের খেলোয়াড়দের ফুটবল খেলার দৃশ্য খুব একটা চোখে না পড়লেও এই ম্যাচটি ছিল ব্যতিক্রম।
আর তাই জয় পরাজয় ছাপিয়ে একটা পরিচ্ছন্ন উপভোগ্য ম্যাচ উপহার দিয়েছেন তারা।
দর্শকরা এই ম্যাচের ফলাফল কে গুরুত্ব না দিয়ে। খেলাটি উপভোগ করেছেন। একটি পরিচ্ছন্ন এবং ভালো ম্যাচ হিসেবে। খেলার উপভোগ করতে। অনেক পুরুষ দর্শকদের পাশে মহিলা দশকদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত।
টুর্নামেন্টের আয়োজক ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আলাওল হোসেন তনু বলেন এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকায় খেলার পরিবেশ ফিরে এসেছে। তিনি বলেন মাদক থেকে আমাদের যুব সমাজকে বাঁচতে হবে। আর তাই এই প্রদর্শনী ফুটবলের আয়োজন । তিনি বলেন এর উদ্দেশ্য হচ্ছে ৪০ বছরের বেশি খেলোয়াড়দের ফুটবল খেলার সুযোগ করে দিতে । যারা সাধারণত খেলা ছেড়ে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন তারাই টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
এই টুর্নামেন্টের সফলভাবে শেষ করে তিনি খেলোয়াড়দের এবং দর্শকদের কৃতজ্ঞতা পোষণ করেন। খেলায় বিজয়ী দল আর্জেন্টিনা ৪-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে মতিয়ার সেলিম আব্দুল হাই ও মিথু একটি করে গোল করেন। অন্যদিকে ব্রাজিল দলের পক্ষে লালন একমাত্র গোলটি করেন। খেলার প্রথমার্ধ বিজয়ী দল ২-১ গোলে এগিয়েছিল
গুরুত্বপূর্ণ খেলাটি পরিচালনা করেন মোঃ রুবেল। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়। এদিকে অনেকদিন পর এই ধরনের একটা খেলায় উপস্থিত থাকতে পেরে দর্শকরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। আগামীতে এ ধরনের খেলা আরো হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।