এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে গুহলক্ষ্মীপুর মোল্লাবাড়ি পুরাতন মসজিদের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং হাসানুল বান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য।
অনুষ্ঠানে বক্তব্য দেন শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম, ভাই ভাই পূজা কমিটির সভাপতি মনোজ কুমার সাহা, স্থানীয় বিএনপি নেতা হাবিব মোল্লা, গনি শিকদার, সুমি আক্তার, শিক্ষার্থী মো. ফাহাদ, মোহাম্মদ মুশফিক, আব্দুর রহমান, মোহাম্মদ আনিস ও তানজিদ হোসেন মোল্লাসহ
এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপি নেতা নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, রেজাউল করিম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ফরিদপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন। বিশেষ করে সমাজে মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ও গুরুত্বের সঙ্গে উঠে আসে। বক্তারা কুমার নদের ওপর একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এখানে একটি সেতু নির্মিত হলে গুহলক্ষ্মীপুরসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হবে।
আলোচনা সভায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ উপস্থিত হন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নড়াইল | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
জাতীয় | ২০ জুন, ২০২৬
ফুটবল | ২০ জুন, ২০২৬
মাগুরা | ২০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।