এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ৩১ বছরের বঞ্চনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের ‘চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়’। নতুন অবকাঠামো ও আধুনিক ভবনের ছোঁয়ায় চরাঞ্চলের শত শত শিক্ষার্থীর মাঝে ফিরে এসেছে শিক্ষার নতুন উদ্দীপনা।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হলেও নানামুখী সংকট, সীমানা প্রাচীর ও পাকা ভবনের অভাবে দীর্ঘদিন বিদ্যালয়টিতে পুরোদমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। চরমানাইর ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয় হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে এতদিন টিনশেড ভবনে সীমিত পরিসরে পাঠদান চালিয়ে নেওয়া হতো। ফলে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত চরাঞ্চলের শিক্ষার্থীদের বাধ্য হয়ে দূর-দূরান্তের বিদ্যালয়ে পাড়ি দিতে হতো।
২০২২ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হলেও নিজস্ব ভবনের অভাবে কার্যক্রম থমকে ছিল। অবশেষে চলতি বছর ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বিদ্যালয়টির চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন। বর্তমানে ভবনের প্রথম তলার কাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন ভবন নির্মাণের মধ্য দিয়ে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে বিদ্যালয়টি। খুব শিগগিরই আধুনিক পরিবেশে মানসম্মত পাঠদান শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এদিকে, পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম চালুর ইতিবাচক অগ্রগতির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিদ্যালয়ের নতুন ভবনে নবগঠিত অ্যাডহক কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় এবং চরমানাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি তানজিমুল হাসান কায়েস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর রশিদ মাস্টার, অবসরপ্রাপ্ত সার্জন আবুল কালাম আজাদ, শিক্ষক সঞ্জয় চাকলাদার, ইসরাফিল বেপারী এবং তোরাব আলী।
সভায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সুসংহত করতে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণ, প্রধান ফটক স্থাপন এবং নিচু মাঠ ভরাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানান। তারা বলেন, এসব অবকাঠামোগত কাজ সম্পন্ন হলে এটি চরাঞ্চলের মধ্যে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মাথা তুলে দাঁড়াবে।
পরিচিতি সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত অতিথি ও শিক্ষকমণ্ডলী বিদ্যালয়টিকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।