এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। রোববার (১৮ অক্টোবর) দিনব্যাপী তিনি এসব মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে এমপি বাবুল প্রতিটি মণ্ডপের ভক্ত ও পূজারিদের খোঁজখবর নেন এবং সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব তহবিল থেকেও উপহার সামগ্রী ও আর্থিক অনুদান হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ভক্ত ও সুধীজনদের উদ্দেশে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার মাঝে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ অটুট রাখতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি আরও বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ফরিদপুর-৪ আসনকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সম্প্রীতির রোল মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”
মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১৯ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।