এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীতে চলন্ত অবস্থায় মেট্রোরেলের একটি ট্রেনের পেছনের দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে উত্তরা–মতিঝিল রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে প্রায় ২৬ মিনিট পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
বুধবার সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রেনে এ ঘটনা ঘটে।
এমআরটি পুলিশের অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি সকালে উত্তরা উত্তর স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ করেই পেছনের একটি বগির দরজা খুলে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৭টা ৩৭ মিনিটে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
মেট্রোরেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে যান্ত্রিক ত্রুটি শনাক্ত করে মেরামতের কাজ শুরু করে। ত্রুটি মেরামত শেষে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। ফলে সকাল ৭টা ৩৭ থেকে ৮টা ৩ মিনিট পর্যন্ত মোট ২৬ মিনিট মেট্রোরেল পরিষেবা ব্যাহত হয়।
এমআরটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাময়িক বিঘ্ন ঘটলেও বর্তমানে উত্তরা–মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বলিউড | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নেত্রকোনা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।