এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় দণ্ডিতদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি দ্রুত সম্পন্ন করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে প্রয়োজনীয় অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার (৭ জুন ২০২৬) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
এর আগে একই দিন ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাত্র ১৭ দিনের সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "এই নৃশংস ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। জনআকাঙ্ক্ষা বিবেচনায় রেখে আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা সম্পন্ন, ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ এবং আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে পেরেছি। মামলার তদন্ত ও বিচার সহায়ক কার্যক্রমে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।"
আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে বিচারক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঈদের ছুটির মধ্যেও দায়িত্বশীলতার সঙ্গে বিচারিক কার্যক্রম পরিচালনা করেছেন।"
তিনি আরও জানান, বিচার প্রক্রিয়া যেন সম্পূর্ণ ন্যায়সংগত ও প্রশ্নাতীত হয়, সে জন্য রাষ্ট্রপক্ষের পাশাপাশি আসামিপক্ষের জন্যও আইনজীবী নিয়োগের ব্যবস্থা করা হয়েছিল। চিকিৎসক ও পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট সাক্ষীদের জবানবন্দি, আসামিদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, ডিএনএ পরীক্ষার ফলাফল এবং ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে অপরাধ প্রমাণ করা সম্ভব হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের দীর্ঘসূত্রতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানির প্রয়োজন হয়। সাধারণত পুরোনো মামলার শুনানি আগে হলেও, বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রমের নজির রয়েছে। আমরা এ বিষয়ে সুপ্রিম কোর্টের নজরে আনব এবং অ্যাটর্নি জেনারেলের অফিসকে অনুরোধ করব, যাতে এই মামলার শুনানিটি আইনানুগ উপায়ে কিছুটা অগ্রাধিকার পায়। ডেথ রেফারেন্সের শুনানি শেষ হলে রায় কার্যকরে কোনো বিলম্ব হবে না।"
দ্রুততম সময়ের এই বিচারকে দেশের বিচারিক ও পুলিশের তদন্ত কার্যক্রমের ইতিহাসে একটি 'মাইলফলক' হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এভাবেই সরকার দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।