এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পার্বত্য ও সীমান্তবর্তী অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণ এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) সকাল ১১টায় কাপ্তাইয়ের কর্ণফুলী সংলগ্ন এলাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে এই কর্মশালার আয়োজন করা হয়। ‘কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (CCHP)’-এর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিল ফ্লাওয়ার’ (HILL FLOWER)-এর ব্যবস্থাপনায় এই আয়োজনে সহযোগিতা করেছে শেড (SHED), হোপ-অ্যাকশন-ট্রান্সফরমেশন এবং জার্মানির দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’ (Brot für die Welt)।
চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবির খেয়াং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিসিএইচপি (CCHP)-এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
কর্মশালায় ‘জেন্ডার সমতা, সামাজিক সচেতনতা এবং প্রতিবেদন তৈরিতে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক মূল প্রবন্ধ ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সনজিদ তঞ্চঙ্গ্যা। এছাড়া মাঠপর্যায়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন বেসিক মেডিকেল ওয়ার্কার ঞোম্রাচিং মারমা ও পপি তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেনিফার অজান্তা তঞ্চঙ্গ্যা।
কাপ্তাই, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি ও রাজস্থলী—এই চার উপজেলার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা পার্বত্য এলাকার জেন্ডার বৈষম্য, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের নানা বাস্তব চিত্র তুলে ধরেন। পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, “পার্বত্য জনপদে জেন্ডার বৈষম্য দূরীকরণ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।”
সভাপতির বক্তব্যে ডা. প্রবির খেয়াং বলেন, “স্বাস্থ্য সচেতনতা ও জেন্ডার সমতা একে অপরের পরিপূরক। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের আরও জোরালো ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
কর্মশালায় ‘হিল ফ্লাওয়ার’ সংস্থার কর্মকর্তা, মাঠকর্মী ও আমন্ত্রিত গণমাধ্যমকর্মীসহ প্রায় ৩০ জন অংশগ্রহণ করেন। বক্তারা ভবিষ্যতে জেন্ডার সমতা ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় গণমাধ্যম ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যকার সমন্বয় ও নেটওয়ার্কিং আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ৭ জুন, ২০২৬
নওগাঁ | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।