এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নির্বাচনপূর্ব সময়ে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রভাবিত করার অপরাধে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে (৩০ ডিসেম্বর) এক ভোটারকে বল প্রয়োগের মাধ্যমে জোরপূর্বক আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসে হাজির করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি অবৈধভাবে ভোটারদের ওপর বল প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অধীনে প্রণীত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভোটারকে ভয়ভীতি দেখানো কিংবা অবৈধভাবে প্রভাব বিস্তারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
তিনি আরও জানান, নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা ও আইন ভঙ্গের ঘটনায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ রায়কে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের দৃঢ় ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।