এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদী সংকটের সমাধানে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে, কেবল পদ্মা ব্যারেজ নয়, এর পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণের কাজও শুরু করবে বিএনপি সরকার।
প্রধানমন্ত্রী বলেন, ‘সীমান্তের ওপারে ব্যারেজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে ভয়াবহ পানি সংকট দেখা দেয়। এছাড়া ফারাক্কা বাঁধের প্রভাবে সমুদ্রের লবণাক্ত পানি লোকালয়ে ঢুকে পড়ছে। দেশের মানুষের পানির অধিকার নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘অনেকেই অনেক বড় বড় কথা বলেন, কিন্তু বিএনপি সরকার জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাসী এবং আমরা তা কাজে রূপান্তর করছি।’
গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুর সফরের অংশ হিসেবে বুধবার দুপুরে টঙ্গীর সাতাইশে ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি দুর্যোগ ব্যবস্থাপনায় দেশকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী একটি তাল গাছের চারা রোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
দুর্যোগ মোকাবিলায় সরকার কাজ করছে
প্রাকৃতিক দুর্যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিয়ন্ত্রণে নেই, তবে এর ক্ষয়ক্ষতি কীভাবে কমিয়ে আনা যায়, আমাদের সেই সক্ষমতা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার নিরলস কাজ করছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে এবং এটি কোনো রাজনৈতিক সস্তা প্রতিশ্রুতি নয়, বরং উন্নয়নমূলক কার্যক্রমের অংশ।
সমাবেশে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ২০ আগস্ট, ২০২৬
বলিউড | ২০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২০ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২০ আগস্ট, ২০২৬
ফুটবল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।