এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শ্রাঙ্গাল (পূর্বপাড়া) এলাকায় পাটখড়ি বেচাকেনাকে কেন্দ্র করে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় গুরুতর জখম ও লুটপাটের অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল দুপুরে পাটখড়ি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল লোক মোসাঃ রাহেলা বেগমের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রাহেলা বেগমের স্বামী রহমান শেখকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এসময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে রাহেলা বেগমকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলার সময় ঘর থেকে প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রহমান শেখের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় রাহেলা বেগম বাদী হয়ে ফরিদপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় একাধিক নামীয় আসামিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী রাহেলা বেগম ও স্থানীয় এলাকাবাসী এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।