এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সালথা উপজেলা শাখার উদ্যোগে র্যালি, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে শ্রমিকদের অধিকার আদায় ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় শ্রমজীবী মানুষ, সংগঠনের কর্মী-সমর্থকসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সালথা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে ৩১ দফা দাবি পেশ করা হয়। কর্মসূচির শেষ পর্বে সংগঠনের সভাপতির নিজ বাসভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিকাইল হোসাইন, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামান, ভাওয়াল ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন, সোনাপুর ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, উপজেলা জামায়াত নেতা আলী আকবরসহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য নেতাকর্মীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।