এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। “Scaling up Forest Landscape Restoration in Chittagong Hill Tracts - Progress Review and Planning Meeting” শিরোনামে এ আলোচনা সভা হয় বুধবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে।
আন্তর্জাতিক দাতা সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নে, অরণ্য ফাউন্ডেশন ও REDAA-এর তত্ত্বাবধানে এবং বলিপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) আয়োজনে সভা সঞ্চালনা করেন অরণ্য ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মংহ্লাছিং। সভাপতিত্ব করেন বিএনকেএস-এর প্রোগ্রাম পার্টনার লিড কর্মকর্তা ক্যবাথোয়াই।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহিরুল ইসলাম, অরণ্য ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, থানচি প্রেস ক্লাব সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার আমীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, “পাহাড়ি প্রকৃতি ও বনভূমি রক্ষা করা না গেলে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে এক সময় মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।” শংঙ্খ নদের সংরক্ষিত বনাঞ্চল ও রিজার্ভ ফরেস্টে গাছ কাটাসহ বাঁশ ও জুমচাষে লাগাম টানতে হবে বলে মত দেন তাঁরা। জনসচেতনতা গড়ে তুলে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বন সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভা শেষে প্রান্তিক জনগোষ্ঠীর উপকারভোগীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।