এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের বর্তমান সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি বিবেচনায় আগামী বছরের জানুয়ারির আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা বাস্তবসম্মত হবে না বলে মতামত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এসব আলোচনা হয়। রাত ৮টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি পদের প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানের ওপর
বৈঠক সূত্রে জানা যায়, সার্বিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ও তার সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সংবিধানে নির্ধারিত ৯০ দিনের সময়সীমার আগেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিষয়ে অভিমত তুলে ধরেন।
তবে বৈঠকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে নির্দিষ্ট কারো নাম প্রস্তাব বা চূড়ান্ত করা হয়নি। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্ধারণ ও সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পালন করবেন দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে স্থায়ী কমিটিকে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এ ছাড়া দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। জ্বালানি সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে মতবিনিময় করেন জ্যেষ্ঠ নেতারা।
বৈঠকে উপস্থিত ছিলেন যাঁরা
বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান। এ ছাড়া ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ২ আগস্ট, ২০২৬
পাবনা | ২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২ আগস্ট, ২০২৬
বরিশাল | ২ আগস্ট, ২০২৬
সারাদেশ | ২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।