এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকান্ডের দায়ে অভিযুক্ত ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার ত্বরান্বিত করা,গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিতে পিরোজপুরে জেলা জামায়াত গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার (০১ আগষ্ট) আছর নামাজবাদ পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, সেক্রেটারী মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারী সিদ্দিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা সরকারকে উদ্দেশ্য করে বলেন, গণ ভোটের রায় অবিলম্বে মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা সংবিধান সংস্কারের আহবান জানিয়ে বলেন, ২৪ এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানী না করে জুলাই অভ্যুত্থানে শহীদ তথা আন্দোলনকারীদের আকাঙ্খা পূরণ করুন, নইলে জনগনই রাজপথে নেমে তাদের আকাঙ্খা পূরণ করতে বাধ্য হবে।
আগস্ট ১৩, ২০২৬
এপ্রিল ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।