এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট (শনিবার) উপজেলার ৬ নং কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় লখার কান্দি ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে রামচন্দ্রপুর ফুটবল একাদশ।
অনুষ্ঠানে ৬ নং কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান (তিতাস)-এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ হাকিম মাতুব্বর (সাকু), আওয়াল মাস্টার, স্থানীয় মেম্বার মোঃ মিজান, ইলিয়াস মাতুব্বর ও মোঃ জাকির মোল্লাসহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাঠে দুই দলের খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করতে বিপুলসংখ্যক স্থানীয় দর্শকের সমাগম ঘটে। খেলার পুরোটা সময় দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো মাঠ। নির্ধারিত সময়ের খেলায় প্রতিপক্ষকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে রামচন্দ্রপুর ফুটবল একাদশ।
খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিরা বলেন, "খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণ প্রজন্মকে সুস্থ, সবল ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এবং যুবসমাজকে ইতিবাচক ধারায় পরিচালিত করতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।"
প্রতিযোগিতা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের আয়োজকেরা জানান, এলাকার ঐতিহ্য বজায় রাখা এবং সামাজিক মেলবন্ধন ও সৌহার্দ্য-ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের ক্রীড়া উৎসবের আয়োজন অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।