এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার দেবীনগর গ্রামে অনুষ্ঠিত হলো ‘ব্রি ধান-৯৮’ চাষ বিষয়ক এক সফল মাঠ দিবস। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)-এর আয়োজনে শনিবার (২৮ জুন) এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসডিসির বাখুন্ডা শাখার আওতায় আয়োজিত এ কর্মসূচিতে ৭৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই মাঠ দিবসে ব্রি ধান-৯৮ এর বৈশিষ্ট্য, চাষ পদ্ধতি, রোগ প্রতিরোধ ও পরিবেশ সহনশীলতা বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আহাদুজ্জামান, এসডিসির কৃষি কর্মকর্তা সুমাইয়া হাসান এবং সহকারী কৃষি কর্মকর্তা সাজিদ আহমেদ।
বক্তারা বলেন, “ব্রি ধান-৯৮ একটি উচ্চফলনশীল জাত যা রোগ প্রতিরোধী এবং দেশের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম। এই জাত চাষে কৃষকের উৎপাদন ব্যয় কম, কিন্তু ফলন বেশি। ফলে কৃষকের আয় বাড়বে এবং খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।”
আয়োজক প্রতিষ্ঠান এসডিসি এবং সহায়তাকারী সংস্থা পিকেএসএফ-এর এই উদ্যোগ কৃষি সম্প্রসারণ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। মাঠ দিবস শেষে কৃষকদের মাঝে ব্রি ধান-৯৮ এর প্রদর্শনী খেত ঘুরিয়ে দেখানো হয়, যা তাদের উৎসাহ আরও বাড়িয়ে দেয়।
এই আয়োজনের মাধ্যমে স্থানীয় কৃষকদের মধ্যে ব্রি ধান-৯৮ চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।