এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে বসতঘরের জানালা ভেঙে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তিনি পরিবারটিকে সান্ত্বনা দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের নিশ্চয়তা দেন। এ সময় সংসদ সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
পরিবারটিকে সান্ত্বনা দিতে গিয়ে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, "এমন ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের মুখোমুখি হতে হবে।" এ বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ভুক্তভোগীর স্বজনেরাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের কঠোর শাস্তির দাবি জানান।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফাতেমা ইসলাম, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন শাহ, সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান, ভাসানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম কাউসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘটনার বিবরণ:
উল্লেখ্য, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভাসানচর ইউনিয়নে নিজ বসতঘরের জানালা ভেঙে এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়। ধর্ষণের শিকার কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত শেষের দিকে দুই যুবক মোটরসাইকেলে করে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে।
আগস্ট ৩১, ২০২৬
অক্টোবর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।