এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বে-সরকারিভাবে বিপুল ভোটে লাভ করেছেন।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুম্পা ঘোষ এ ফলাফল ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ-১ (নির্বাচনী এলাকা নং–১৭১) আসনটি সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত। প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী দুই উপজেলার মোট ১৭০টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সিরাজদিখান উপজেলায় ৯০টি ও শ্রীনগর উপজেলায় ৮০টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ৩ জন। এর মধ্যে সিরাজদিখান উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৯৬৫ জন এবং শ্রীনগর উপজেলায় ২ লাখ ৭১ হাজার ৩৮ জন।
নির্বাচিত হওয়ার পর শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলার বাইপাস বাগানবাড়িতে নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সর্বস্তরের জনগণ।
ফেব্রু ১২, ২০২৬
ডিসেম্বর ৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।