এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কার্যালয় খুলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানান।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, "আওয়ামী লীগ অফিস খুলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। দেশের অভ্যন্তরে তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কোনো ধরনের কার্যক্রম পরিচালনার বৈধ এখতিয়ার নেই।"
নিষিদ্ধ এই দলটির পুনরায় সক্রিয় হওয়ার পেছনের কারণ উল্লেখ করে তিনি বলেন, "সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কতিপয় নেতা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে— বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের এই ধরনের বক্তব্যের সুযোগ নিয়েই নিষিদ্ধ দলটি আবারও মাঠে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।"
শাসক দলের এমন নমনীয় নীতির কঠোর সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, "সরকারের এই ‘ছাড় দেওয়ার মানসিকতা’ মূলত আওয়ামী লীগের প্রত্যাশাকে আরও উসকে দিচ্ছে।"
বিবৃতিতে তিনি সরকারের এ ধরনের আপসকামিতা ও ‘ছাড় দেওয়ার মানসিকতায়’ গভীর উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।