এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মোবাইলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত করা 'ওয়েলকাম পার্টির' তিন সদস্যকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত তিন ভাই ফরিদপুরের ভাঙ্গা থানার কাউলিবেড়া ইউনিয়নের মটরা গ্রামের সেক ইসলামের পুত্র। তারা হলেন- রিজু সেক (৩৫), রাজু সেক (২৮) এবং মোঃ রমজান সেক ওরফে রঞ্জু (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ এপ্রিল রবিবার রাতে উপজেলার শ্যামপুর গ্রাম থেকে সন্দেহভাজন হিসেবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মোবাইলের মাধ্যমে বিকাশ প্রতারণার কাজে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, "অনেক দিন ধরে তারা সদরপুর উপজেলায় বিকাশের মাধ্যমে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।