এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলার সুধারাম থানার সামনে চলন্ত ট্রাকের চাপায় রেজাউল করিম (৪৫) নামে এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইলের বাড়ির বাসিন্দা গোলাম হোসেনের ছেলে। এক সন্তানের জনক ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের ভাষ্যমতে, যাত্রীবিহীন অবস্থায় মাইজদী-চৌমুহনী সড়কে সিএনজি চালিয়ে রাস্তার বাঁ পাশে অবস্থান করছিলেন রেজাউল করিম। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রেজাউলকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটক ট্রাকচালক মো. রুবেল (৩২) ভোলা জেলার পেট মনিকা গ্রামের রফিজুল তালুকদারের ছেলে। ঘটনার পরপরই স্থানীয় জনতা তাকে ট্রাকসহ আটক করে সুধারাম থানা পুলিশের হাতে তুলে দেয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, থানা থেকে প্রায় ৫০ গজ দূরে সার্কেল অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এপ্রিল ২৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।