এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক অজ্ঞাত যুবকের (৩০) নৃশংস ও বীভৎস মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয় এক যুবক ওই এলাকার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হন এবং পুলিশকে খবর দেন। সকাল ১০টার দিকে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত যুবকের পরনে প্যান্ট থাকলেও গায়ে কোনো জামা ছিল না। তার বাম হাতে একটি ঘড়ি ছিল। মরদেহের বুক ও শরীরে কোপানোর একাধিক চিহ্ন রয়েছে এবং বিচ্ছিন্ন মাথাটি মরদেহের পায়ের কাছে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোথাও থেকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, "নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।