এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইউসুফ শেখের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া এলাকায় প্রার্থী ইউসুফ শেখের নিজ বাড়িতে এ বৈঠক আয়োজন করা হয়।
হিমেল হোসেনের সঞ্চালনায় এবং হাজী মুহাম্মদ সিদ্দিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তব্য রাখেন কেয়াইন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়ের শেখ, চলতি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিসেস সানিয়া ইসলাম, নিমতলা ফিউচার টাউনের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক শেখ মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক মেম্বার শাজাহান বেপারীসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন জমির আলী, সুজন বেপারী, নান্নু বেপারী, নুরুজ্জামান শেখ, খোকন ভূঁইয়া, হারুন বেপারী, সাদেক আলী, বাবুল শেখ, মোঃ মনির হোসেন চঞ্চল, মোঃ লিটন শেখসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে কেয়াইন ইউনিয়নের সার্বিক উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এলাকার টেকসই উন্নয়নের জন্য একজন দায়িত্বশীল ও জনগণের পাশে থাকা নেতৃত্ব প্রয়োজন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউসুফ শেখ তার বক্তব্যে বলেন, আমি আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সহযোগিতা পেলে আমি কেয়াইন ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে চাই। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, আমি বিশেষভাবে কেয়াইন ইউনিয়নকে মাদক, জুয়া ও সামাজিক অপরাধমুক্ত একটি নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হবে। আপনাদের সম্মিলিত সহযোগিতায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে পারব-এই প্রত্যাশা রাখি।
বৈঠক শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন ইউসুফ শেখ এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ৭ জুন, ২০২৬
নোয়াখালী | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
জাতীয় | ৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।