ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিব হিসেবে বিলকিস জাহান রিমির যোগদান

অনলাইন ডেস্কঃ
১৯ এপ্রিল, ২০২৬ ২:১৪ পিএম
শেয়ার করুন:
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিব হিসেবে বিলকিস জাহান রিমির যোগদান

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিলকিস জাহান রিমি। রোববার সকালে সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে তিনি তাঁর যোগদানপত্র পেশ করেন। এ সময় মন্ত্রী তাঁকে পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা দীর্ঘ প্রশাসনিক ক্যারিয়ারে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর এই অভিজ্ঞতা ও দক্ষতা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রমে নতুন প্রাণের সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আশা করা হচ্ছে, তাঁর সুযোগ্য নেতৃত্বে এই বিভাগের ডিজিটাল সেবা ও সামগ্রিক কার্যক্রম আরও বেশি গতিশীল এবং জনবান্ধব হয়ে উঠবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।