এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে মো.চাঁনমিয়া শিকদার নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। চাঁনমিয়া শিকদার উপজেলার চরদৌলত খাঁন (সিডিখান) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের বর্তমানে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছে। তবে তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ রবিবার সকালে এলাকায় মোক্তার হাট থেকে সকালে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সিডিখান এলাকার বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি চেয়ারম্যান চাঁনমিয়া শিকদার।
এছাড়া তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে আটক করে।
উল্লেখ্য, চাঁনমিয়া শিকদার কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ভগ্নিপতি বলে স্থানীয়ভাবে পরিচিত।
মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আবু নাঈম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁনমিয়া শিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।