এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগর দাখিল পরীক্ষা কেন্দ্রে ০৫ পরীক্ষার্থী অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরীক্ষা শুরুর ১ঘন্টা পরে বেলা ১১ টার দিকে উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়া পরীক্ষাথীদের মধ্যে ০৫জনই মেয়ে পরীক্ষার্থী ছিলেন। তারা হলেন পওাশী এস, দাখিল মাদ্রাসার ০৩জন, চন্ডিপুর বাগারহাট আজিজিয়া দাখিল মাদ্রাসার ০১জন ও কালাইয়া রাজিয়া রশিদ দাখিল মাদ্রাসার ০১জন পরীক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আরবি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে বেলা ১১ টার দিকে ০৫জন পরীক্ষার্থী একে একে অসুস্থ হয় পরে ও অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে একটি মেডিকেল টিম তাৎক্ষণিক পরীক্ষা কেন্দ্রে এসে তাদেরকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে ০৪জন পরীক্ষার্থী সুস্থ হলে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং ০১জন পরীক্ষার্থী অসুস্থ থাকায় চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ননী গোপাল রায় বলেন,অসুস্থ ০৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ০৪জনকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ফিরিয়ে নিয়ে পরীক্ষার ব্যবস্থা করানো হয় এবং ০১জনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দাখিল পরীক্ষা কেন্দ্রের সভাপতি হাসান মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অসুস্হ ০৫জন পরীক্ষার্থীদের মধ্যে ০৪জনকে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হলে তাদেরকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে পরীক্ষার ব্যবস্থা করানো হয়, বাকি বিথী নামের ০১জন অসুস্থ থাকায় চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।
এপ্রিল ৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।